Bartaman Logo
১০ জুন, ২০২৬

স্কুলে হুমকি-মেল

স্কুলে হুমকি-মেল
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বোমাতঙ্ক গুজরাতের স্কুলে। শনিবার পোরবন্দরে নৌসেনার একটি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। এই ঘটনায় পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিস বাহিনী ও বম্ব স্কোয়াড। স্কুলটি খালি করে শুরু হয় তল্লাশি। যদিও সন্দেহজনক কিছুই মেলেনি। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল। কে বা কারা হুমকি দিয়ে ইমেলটি পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। গত মাসে ভদোদরার একটি স্কুলে বোমা রাখার হুমকি মেল করেছিল দুষ্কৃতীরা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ