Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে চুরি, ধৃত ৩

স্কুলে চুরি, ধৃত ৩
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াচক: মোথাবাড়ি জুনিয়ার বেসিক প্রাইমারি স্কুলে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিস। রবিবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে মোথাবাড়ি থানার পুলিস। ধৃতদের নাম সুজির শেখ আব্দুর রহিম ও নাবিরুল শেখ। শনিবার রাতে হানা দিয়ে ধৃতদের গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের রবিবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ