Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল বিমুখ পড়ুয়ার সংখ্যা কমাতে এবার বৈঠকে পঞ্চায়েত সমিতির সভাপতি

স্কুল বিমুখ পড়ুয়ার সংখ্যা কমাতে এবার বৈঠকে পঞ্চায়েত সমিতির সভাপতি
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: স্কুল বিমুখ পড়ুয়ার সংখ্যা কমাতে এবার বৈঠকে বসতে চলেছেন জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায়। ১৯ ডিসেম্বর ওই বৈঠক ডাকা হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকে সবমিলিয়ে ২৯টি হাইস্কুল রয়েছে। দেখা যাচ্ছে, বেশকিছু স্কুলে একাংশের পড়ুয়া নিয়মিত ক্লাস করছে না। এমনকী তারা ক্লাসের পরীক্ষা দিতেও আসছে না। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই উষ্মা প্রকাশ করেন জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার। স্কুল শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে তিনি এ ব্যাপারে একটি বৈঠকও করেন। বৈঠকে পঞ্চায়েত সমিতির সভাপতিও উপস্থিত ছিলেন। সেখানে শিক্ষকরা দাবি করেন, চাষের মরশুমে ছাত্রদের একাংশ স্কুল আসা বন্ধ করে পরিবারের সঙ্গে কাজে ব্যস্ত থাকে। মেয়েদের অনেকে বাইরে কাজে চলে যায়। 
Advertisement
সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় বলেন, ১৯ তারিখ স্কুল পরিচালন কমিটিগুলিকে নিয়ে বৈঠক করা হবে। কোনও পড়ুয়া যদি নিয়মিত ক্লাসে না আসে, সেক্ষেত্রে স্কুল পরিচালন কমিটির একটা দায়িত্ব থাকে। সেটা নিয়েই তাদের সঙ্গে আলোচনা করা হবে। একজন পড়ুয়াও যাতে স্কুলছুট না হয়, সেটাই আমাদের লক্ষ্য।
সম্পর্কিত সংবাদ