Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুল বিল্ডিং সংস্কার ও ক্লাসরুম তৈরিতে ৬০ লক্ষ বরাদ্দ

স্কুল বিল্ডিং সংস্কার ও ক্লাসরুম তৈরিতে ৬০ লক্ষ বরাদ্দ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: স্কুল বিল্ডিং সংস্কার এবং নতুন ক্লাসরুম তৈরির জন্য ৬০ লক্ষ ৫৮ হাজার ৩৭০ টাকা শিক্ষাদপ্তর বরাদ্দ করেছে। ভাতার, মঙ্গলকোট এবং পূর্বস্থলী-২ ব্লকের স্কুলগুলিতে এই টাকা খরচ হবে। পূর্বস্থলীর দু’টি স্কুলে অতিরিক্ত ক্লাসরুম তৈরির জন্য বরাদ্দ হয়েছে। এছাড়া মঙ্গলকোট এবং ভাতারের দু’টি স্কুলও টাকা পাবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষাদপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কোনার বলেন, ওই স্কুলগুলি পরিকাঠমো উন্নয়ন করতে চেয়ে আগেই আবেদন করেছিল। সেই মতো অর্থ বরাদ্দ করা হয়েছে। পরে অন্যান্য স্কুলগুলির জন্যও অর্থ বরাদ্দ করা হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ