Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসালেন গ্রুপ-ডি কর্মী

স্কুলে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বসালেন গ্রুপ-ডি কর্মী
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: অবসরের সময় বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষকদের আর্থিক সাহায্যের কথা তো শোনাই যায়। এবার অবসরের পর বিদ্যালয়ের জন্য কিছু করলেন গ্রুপ-ডি কর্মীও। কালনা বেগপুর ইউনিয়ন ইন্সটিটিউশনে কোনও মনীষীর স্থায়ী মূর্তি ছিল না। বিদ্যালয়ের গ্রুপ ডি কর্মী সুপ্রিয়া চট্টোপাধ্যায়ের আর্থিক অনুদানে সোমবার সেখানে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন হয়েছে। ওই অনুষ্ঠানে সুপ্রিয়াদেবী ছাড়াও বিদ্যালয়ের টিআইসি দুলাল কবিরাজ, অন্য শিক্ষক-শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Advertisement
দুলালবাবু বলেন, বিদ্যাসাগরের একটি স্থায়ী মূর্তির অভাব ছিল। সুপ্রিয়াদেবী সেই আবক্ষ মূর্তি নিজ খরচে বসানোয় সেই অভাব পূরণ হল। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।
সুপ্রিয়াদেবী বলেন, আর মাস তিনেক চাকরির মেয়াদ আছে। চাকরিজীবনে অনেকটা সময় এই বিদ্যালয়ে কাটাচ্ছি। এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোনও মূর্তি নেই। তাই মূর্তি বসানো হয়েছে। শৈশবে তাঁর বর্ণপরিচয় হাতেই তো শিক্ষা শুরু। তাই সেই মহান মনীষীর মূর্তি বসাতে পেরে ভালো লাগছে।
সম্পর্কিত সংবাদ