Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্কুলে বিবেকানন্দের মূর্তির উন্মোচন

স্কুলে বিবেকানন্দের মূর্তির উন্মোচন
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বৃহস্পতিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশার লস্করপাড়া প্রাণেশ পাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির উন্মোচন হল। মূর্তির উন্মোচন করেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পরিতোষ বর্মন। উপস্থিত ছিলেন ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, স্কুলের প্রধান শিক্ষক গৌতম দেব সহ অন্যরা। পরিতোষ বর্মন বলেন, যাঁর নামে এই স্কুল তাঁর স্ত্রী এই মূর্তিটি স্কুলকে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এদিন মূর্তির উন্মোচন করা হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ