Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় মৃত দুই

সড়ক দুর্ঘটনায় মৃত দুই
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, রায়গঞ্জ: কালীপুজোর রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হলো দুজনের। তাঁদের বাড়ি রায়গঞ্জের আমর এলাকায়। মৃতদের নাম অজয় যাদব (২৮) ও মথুয়াল বর্মন (৪৭)। মৃত অজয় যাদবের মামা মনোজ যাদব জানান, বৃহস্পতিবার রাতে ওই দুজন কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেইসময় ঘোলামোড় এলাকায় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য বাইকে ধাক্কা মারলে দুজনই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে অজয়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ বাদে মৃত্যু হয় মথুয়ালের। এদিকে এই ঘটনার পর রায়গঞ্জ থানা সূত্রে জানা গিয়েছে, কালীপুজোয় বেপরোয়া গতিতে বাইক চালানো রুখতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ট্রাফিক পুলিসের কড়া নজরদারি ছিল। বৃহস্পতিবার রাতে ৫ জনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর মামলা দায়ের করেছে ট্রাফিক পুলিস। শুক্রবার রাতে বিশেষ নজরদারি ছিল বিপিএস ক্লাবের সামনে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ