Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় জখম তিন

সড়ক দুর্ঘটনায় জখম তিন
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ রোড থেকে নীচে পড়ে গুরুতর জখম বাইকচালক সহ তিন যুবক। শনিবার রাত ন’টায় ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের মালিওর বাঁধ রোডে। 
Advertisement
হরিশ্চন্দ্রপুরের টেটিয়ার হজরত আলি, হোসেন আলি ও কাফিউল ইসলাম একটি বাইকে করে বাড়ি ফিরছিলেন। রাতে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে  বালুয়াঘাট এলাকায় বাইকটি বাঁধ রোড থেকে নীচে পড়ে যায়। তিনজনই গুরুতর জখম হন। তিনজনেরই মাথায় হেলমেট ছিল না। স্থানীয়রা জখমদের উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে জখমদের চিকিৎসা চলছে।
সম্পর্কিত সংবাদ