Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় জখম তিন

সড়ক দুর্ঘটনায় জখম তিন
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার: পরপর ৩টি বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুটি বাইকের ৩ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দীঘনা পেট্রল পাম্প সংলগ্ন চাঁচল-ইটাহার রাজ্যসড়কে। আহতদের মধ্যে রুহুল আমিন ও আজমে গোলাম হুসেনের বাড়ি দীঘনা গ্রামে এবং বাদল শেখের বাড়ি সোহাইর এলাকায়। 
Advertisement
এদিন বাদল ইটাহার থেকে সাপ্তাহিক হাট থেকে চূড়ামণের দিকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে বাইক নিয়ে আসছিলেন রুহুল ও গোলাম। তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে বাদলের বাইকে মুখোমুখি ধাক্কা মারে। এরপর চূড়ামণমুখী অন্য একটি বাইক পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফের বাদলের বাইকে ধাক্কা মারে। ঘটনায় দুটি বাইকের তিনজন রাজ্যসড়কে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৩ জনকেই রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে হাসপাতালে আসে ইটাহারের পুলিস। স্থানীয়রা জানান, আহত বাইক চালক ও আরোহীদের কারও মাথায় হেলমেট ছিল না। পুলিস বাইক দুটি আটক করে থানায় নিয়ে আসে।
সম্পর্কিত সংবাদ