সংবাদদাতা, পুরাতন মালদহ: শনিবার ১২ নম্বর জাতীয় সড়কের পুরাতন মালদহের আট মাইলে বাইক দুর্ঘটনায় তিন যুবক জখম হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে মৌলপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।
Advertisement
একটি বাইকে তিনজন চেপে তাঁরা গাজোল থেকে পুরাতন মালদহের দিকে আসছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ব্যারিয়ারে ধাক্কা মারে। তিনজনই ছিটকে পড়েন। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান। কারও মাথায়, কারও হাতে চোট লাগে।



