Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় জখম পাঁচ

সড়ক দুর্ঘটনায় জখম পাঁচ
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: ভুটভুটি ও ছোট গাড়িকে বাঁচাতে গিয়ে জাতীয় সড়কে উল্টে গেল লরি। জখম হয়েছেন ৫ জন। তাঁদের নাম মুক্তিপণ বিবি, বর্ষা পাসোয়ান, মাসুদা বেওয়া, পারভীন বিবি, মাফুজা খাতুন। সবার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। ছোটগাড়ির চালক পলাতক। 
Advertisement
সোমবার বিকেলে পথ দুর্ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে। গাড়িগুলিকে উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিস। দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় জাতীয় সড়কে। 
চাল বোঝাই লরিটি গঙ্গারামপুর থেকে কুশমণ্ডির দিকে যাচ্ছিল। বুনিয়াদপুরের দিক থেকে গঙ্গারামপুর আসছিল একটি ছোট গাড়ি ও মাল বোঝাই ভুটভুটি। কাদিঘাট এলাকায়  জাতীয় সড়কে একটি গোডাউনের সামনে ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরির পিছনে।
 এতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি এবং ধাক্কা মারে পাশে থাকা ভুটভুটিতে। ছোটগাড়ির চালক ও যাত্রীরা জখম হয়েছেন। তাঁরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পর্কিত সংবাদ