Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় জখম মহিলা

সড়ক দুর্ঘটনায় জখম মহিলা
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ইটাহার: ডাম্পারের পিছনে ধাক্কা যাত্রীবাহী টোটোর। ঘটনায় গুরুতর জখম এক মহিলা। বরাত জোরে প্রাণে বাঁচল শিশু সহ টোটো চালক দম্পতি। বৃহস্পতিবার পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের দশমথ এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। জখম মহিলার নাম দীপালি মণ্ডল। বাড়ি কুশমণ্ডি থানার ঝাবড়াগাছি এলাকায়। টোটোচালক তাপস মণ্ডলের বাড়ি কালিয়াগঞ্জ থানার মাঝিয়ার এলাকায়। টোটো চালিয়ে সপরিবার গাজোলে আত্মীয়ের বাড়ি যান তাপস। এদিন সেখান থেকে ইটাহার হয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দশমথ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মাটিবোঝাই ডাম্পারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে টোটোটি। দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যায় টোটোটি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ