সংবাদদাতা, চাঁচল: রবিবার মালদহের চাঁচল থানা এলাকায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় জখম হলেন দুজন। ৩১ নং জাতীয় সড়কের রানিকামাতে বাইকের ধাক্কায় জখম হন সাইকেল চালক জহুর মহম্মদ। তিনি কনুয়ার বাসিন্দা। অন্যদিকে চাঁচল স্বরূপগঞ্জ রাজ্য সড়কের শীতলপুরে বাইকের ধাক্কায় জখম হন এক পথচারী। জখম ব্যক্তির নাম মদন ঠাকুর। দুজনই চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। চাঁচল থানার পুলিস দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।



