Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সড়ক দুর্ঘটনায় জখম দুই

সড়ক দুর্ঘটনায় জখম দুই
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: কুয়াশার জন্য রাস্তার ধারে দাঁড়িয়েছিল তিনটি মাছবোঝাই পিকআপ। একটি লরি এসে দাঁড়িয়ে থাকা পিছনের একটি  পিকআপকে ধাক্কা মারে। করণদিঘি থানার আলতাপুর ২ গ্ৰাম পঞ্চায়েতের ধুমটোলা গ্ৰামের কাছে এই ঘটনায় জখম হয়েছেন লরিচালক মৃত্যুঞ্জয় কয়াল ও  সহকারী চালক দীপু মণ্ডল। দু’জনের বাড়ি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পিকআপ ভ্যান চালকদের সহযোগিতায় জখম দু’জনকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়। দুটি পিকআপের চালকও সামান্য জখম হয়েছেন। লরি সহ পিকআপ ভ্যানকে আটক করেছে করণদিঘি থানার পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ