সংবাদদাতা, চাঁচল: লরির সংঘর্ষে গুরুতর জখম এক বাইক চালক। শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে চাঁচল থানার সাঞ্জীবে বাইপাস সড়কের উপর। জখম যুবকের নাম শান্ত প্রামাণিক। চাঁচলের নদীসিকের বাসিন্দা। সামসি থেকে চাঁচলের দিকে যাচ্ছিলেন বাইক চালক। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁর।
Advertisement
জখম যুবককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পলাতক লরিচালকের খোঁজ শুরু হয়েছে বলে চাঁচল থানার পুলিস জানিয়েছে।



