সংবাদদাতা, করণদিঘি: টোটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত বাইকচালক। বুধবার রাতে রসাখোয়া রাজ্য সড়কে, গোপলা গ্ৰামের কাছে ঘটনাটি ঘটেছে। আহত বাইক চালকের নাম সহদেব সাহা (৪২)। বাড়ি রসাখোয়াতেই। আহত বাইক চালক রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসাধীন। টোটোটি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে রসাখোয়া ফাঁড়ির পুলিস।



