সংবাদদাতা, কালিয়াচক: একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা বালিবোঝাই অপর একটি ট্রাকের। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের সুজাপুরে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালি বোঝাই ট্রাক ধাক্কা অপর ট্রাকটিকে ধাক্কা দেয়। সেটি জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিল। ঘটনায় গুরুতর জখম হন বালি বোঝাই ট্রাকের চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে চালকের পরিচয় জানা যায়নি। কালিয়াচক থানার পুলিস তাঁর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে।



