ওড়িশি, কত্থক ও ভরতনাট্যম— এই তিন শাস্ত্রীয় নৃত্য উদযাপিত হল সৃজনোৎসব ২০২৪-এর তৃতীয় অধিবেশনে। জ্ঞানমঞ্চে ‘শ্রীতা কমলা’, ‘দেখো গো সখী’ ও ‘কৃষ্ণায় তুভ্যং নমঃ’— এই তিনটি পরিবেশনা মঞ্চস্থ করে ‘দর্পণী’। সোহম দে, অনুস্মিতা ভট্টাচার্য, অর্ণব বন্দ্যোপাধ্যা়য়ে পরিবেশনা মনোগ্রাহী। শুভজিৎ দত্ত, সায়ন সরকার ও করুণকেতন ভক্তের ভরতনাট্যম পরিবেশনা অসাধারণ। রাজনীতা মেহরা, সংযুক্তা রায় ঘোষাল ওড়িশি পরিবেশন করেন। সৌরভ রায়, সুব্রত পণ্ডিত ও সৌভিক চক্রবর্তীর কত্থক পরিবেশনা ভালো লাগে সকলের।



