Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুজালির প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু

সুজালির প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরু
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করল ইসলামপুর ব্লক প্রশাসন। মঙ্গলবার বিকেলে বিডিও অফিস থেকে এক প্রতিনিধি দল এলাকায় গিয়ে খোঁজখবর নেয়। নিকাশিনালার কাজ বাস্তবে হয়েছে কি না, সরেজমিনে তদন্ত করেন তাঁরা। বিডিও দীপান্বিতা বর্মন বলেন, আধিকারিকদের এলাকায় পাঠিয়েছিলাম। প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হয়েছে বলে তদন্তের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
Advertisement
গত সোমবার স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রকল্প এবং এলাকা উল্লেখ করে অভিযোগ জমা দিয়েছিল নুরির বিরুদ্ধে। তার একদিন পরেই তদন্ত শুরু করল ব্লক প্রশাসন।
সুজালির তৃণমূল নেতা তথা ব্লক সহ সভাপতি কামালউদ্দিন বলেন, একাধিক প্রকল্পে কাজ না করেই টাকা তুলে নিয়েছেন প্রধান। সমস্ত তথ্য দিয়ে আমরা অভিযোগ জানিয়েছি। বিডিও অফিসের প্রতিনিধি দল এলাকায় এসেছিল। অনিয়ম প্রমাণিত হওয়ার পর প্রধানের বিরুদ্ধে এফআইআর করা হবে বলে মনে করছি।
সম্পর্কিত সংবাদ