Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুজালির প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা

সুজালির প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ জমা
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইসলামপুর: কমলাগাঁও সুজালি পঞ্চায়েত প্রধান নুরি বেগমের নামে ২৪ টি প্রকল্পে অনিয়মের অভিযোগ জমা পড়ল ইসলামপুর বিডিও অফিসে। প্রকল্পের সিরিয়াল নম্বর, অ্যাকটিভিটি কোড, বিল অ্যামাউন্টসহ যাবতীয় তথ্য দিয়ে অভিযোগ করা হয়েছে। সোমবার বিকেলে সুজালির তৃণমূল অঞ্চল সভাপতি আবদুস সাত্তার ও ব্লক কমিটির সহ সভাপতি কামালউদ্দিন লোকজন নিয়ে বিডিও অফিসে গিয়ে অভিযোগ জমা করেন।
Advertisement
আবদুস সাত্তার বলেন, বিডিও প্রধানের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছিলেন। কোন কোন কাজে প্রধান দুর্নীতি করেছেন, সেবিষয়ে নির্দিষ্ট অভিযোগ করতে বলা হয়েছিল। সেটাই করা হয়েছে।  প্রধানকে আমরা জেলে দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে কামালউদ্দিনের মন্তব্য, একাধিক প্রকল্পে কাজ না করেই  কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এরমধ্যে বেশিরভাগ ২০২২-’২৩ অর্থবর্ষের নিকাশিনালার কাজ আছে। সেই সঙ্গে কিছু মার্ক টু টিউবয়েল ও অন্য প্রকল্পে কাজ না করে টাকা তোলা হয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে পুকুর কাটা হয়েছে বলে টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগের কপি মহকুমা শাসক, দলের জেলা ও ব্লক সভাপতিকে দেওয়া হয়েছে। নুরি বলেন, অনিয়ম করিনি। তদন্ত হলেই পরিষ্কার হয়ে যাবে।
সম্পর্কিত সংবাদ