Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু প্রয়াত

সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি প্রয়াত। বয়স হয়েছিল ৯৪ বছর। লিম্ফোমাতে (ক্যানসার) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি।

সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু প্রয়াত
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
টোকিও, ২৭ ডিসেম্বর: সুজুকি মোটর কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি প্রয়াত। বয়স হয়েছিল ৯৪ বছর। লিম্ফোমাতে (ক্যানসার) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওসামু সুজুকির বড় ছেলে তোশিহিরো তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বাবার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আত্মীয়-পরিজনদের মাঝেই তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান হয়।
Advertisement
১৯৫৮ সালে সুজুকি মোটর কর্পোরেশনে যোগ দেন ওসামু। তখন তাঁর পদবি ছিল মাৎসুদা। কিন্তু শোকো সুজুকিকে বিয়ে করার পর তাঁর শ্বশুরবাড়ির ব্যবসায় যোগ দেন তিনি। এরপর থেকে সুজুকি পদবিই ব্যবহার করতে শুরু করেন ওসামু। ১৯৭৮ সালে তাঁকে সংস্থার সভাপতি করা হয়। ১৯৮২ সালে ভারত সরকারের সঙ্গে যুগ্মভাবে প্রতিষ্ঠিত হয় মারুতি উদ্যোগ। তারই ফলশ্রুতি মারুতি ৮০০। বাকিটা ইতিহাস। খুব সহজেই এই গাড়ি প্রস্তুতকারী সংস্থা দখল করে নেয় ভারতীয় গাড়ির বাজার। বর্তমানে ভারতের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা এটি। ২০০০ সালে তিনি সুজুকি মোটর কর্পোরেশনের চেয়ারম্যানও নির্বাচিত হন। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে সুজুকি মোটর কর্পোরেশনকে নেতৃত্ব দিয়েছেন তিনি। মূলত তাঁর নেতৃত্বেই এই সংস্থাটি বিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করে। এরপর ৯১ বছর বয়সে অবসর নেন তিনি। তার আগে ২ বার সংস্থার প্রেসিডেন্ট পদেও আসীন ছিলেন ওসামু। তবে জাপানে একটি কেলেঙ্কারিতে তাঁর নাম জড়ানোয় ২০১৬ সালে সিইও পদ থেকে সরে যেতে হয় তাঁকে। কিন্তু এই ঘটনার পরও সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত ভালোই ছিল।
Advertisement
সম্পর্কিত সংবাদ