লন্ডন: ব্রিটেনের সিনাগগে হামলার ঘটনায় ছয় সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার কারণ জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বৃহস্পতিবার হিটন পার্কের ওই সিনাগগে হামলা চালায় জেহাদ আল-শামি নামে এক ব্যক্তি। প্রথমে পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেয় সে। তারপর হাতে ছুরি দিয়ে লোকজন এলোপাথাড়ি কোপ মারতে থাকে। ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় ব্রিটেনে বসবাসকারী ইহুদির মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরেই পুলিশের গুলিতে মৃত্যু হয় জেহাদের। পরে গ্রেটার ম্যাঞ্চস্টার থেকে ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে তিনজন মহিলা। তদন্তকারীদের অনুমান, ওই ছ’জন সিনাগগে জঙ্গি হামলার প্ররোচনা দিয়েছিল। তদন্ত চলছে।



