নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে সেই ছ’জনকে গ্রেপ্তার করে পুলিস। রবিবার সোনারপুরের বাসিন্দা দম্পতি সন্দীপ গিরি, অনুরাধা গিরি, তাদের সঙ্গে বাঁকুড়ার কোতুলপুরের অনুপ পাল, পুরুলিয়ার জয়পুরের অরূপ কুমার, নতুনডির দীপক ওঝা এবং উপরকাহানের বাসিন্দা নরেন মাহাতকে গ্রেপ্তার করে জয়পুর থানার পুলিস। সন্দীপ ও অনুরাধার বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও বর্তমানে তারা সোনারপুরের বাসিন্দা। ধৃতদের সোমবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। বিচারক অরূপ এবং দীপককে তিনদিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। বাকিদের ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, টাকা আত্মসাৎ সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।



