Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়ার অভেদানন্দ কলেজে বই, খাদ্য ও হস্তশিল্প মেলা

সাঁইথিয়ার অভেদানন্দ কলেজে বই, খাদ্য ও হস্তশিল্প মেলা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সাঁইথিয়ায় অভেদানন্দ মহাবিদ্যালয়ের হীরকজয়ন্তী বর্ষ উপলক্ষ্যে সোমবার বই, খাদ্য ও হস্তশিল্প মেলার উদ্বোধন হল। এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল প্রদীপ জ্বলিয়ে, ঘণ্টা বাজিয়ে মেলার উদ্বোধন করেন। সাঁইথিয়ার বিধায়ক নীলাবতী সাহা, কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারা উপস্থিত ছিলেন। ৪২টি স্টল নিয়ে কলেজ চত্বরেই মেলা বসেছে। ১মার্চ অবধি মেলা চলবে। মেলায় বইয়ের একাধিক স্টলের পাশাপাশি প্রাচীন মুদ্রা ও পুঁথি নিয়ে একটি স্টল রয়েছে। পড়ুয়াদের তরফে বেশকিছু স্টল খোলা হয়েছে। উদ্বোধনী পর্বে অনুব্রতবাবু সবাইকে বই পড়ার আবেদন জানিয়েছেন।  
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ