নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বাসের সঙ্গে সংঘর্ষে অটোচালক সহ ১০ জন জখম হয়েছেন। শনিবার সকালে সাঁইথিয়া থানা এলাকার ভবানীপুরে ঘটনাটি ঘটেছে। জখমরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিস জানিয়েছে, সকলেই মহম্মদবাজারের বাসিন্দা। জানা গিয়েছে, অটোতে থাকা যাত্রীরা বোলপুরে চিকিৎসা করাতে যাচ্ছিলেন। ভবানীপুরে একটি বাসের সঙ্গে অটোর সংঘর্ষ হয়। তাতে অটোচালক ও যাত্রীরা জখম হন। তড়িঘড়ি সকলকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের চিকিৎসা চলছে।



