Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়ায় বিজেপি নেতার বক্তব্য ঘিরে বিতর্ক

সাঁইথিয়ায় বিজেপি নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: সাঁইথিয়ায় বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে পুলিসকে কুকুরের সঙ্গে তুলনা করলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোমবার সন্ধ্যায় সাঁইথিয়া ইউনিয়ন বোর্ড মোড়ে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচি হয়। সেখানে শ্যামাপদ বলেন, থানার পুলিসগুলো তৃণমূলের ঘরের কুকুরের মতো। কুকুরকে যেমন খাবার দিলে ডাকলে চলে আসে, লেজ নাড়ায়, এরাও তাই। এরা কেবল বালির টাকা, পাথরের টাকা, রাস্তার টাকা আদায় করা জানে। এই শহরে বিভিন্ন জায়গায় শুধু টাকা আদায় চলছে। এই টাকা আদায়ের জন্য কেবল ওরা ওদের কথা শোনে।’ 
Advertisement
বিজেপি নেতার এই বক্তব্যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। নিন্দা জানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। সাঁইথিয়া শহর তৃণমূল সভাপতি দেবাশিস সাহা বলেন, বিজেপির এই কর্মসূচি লোকদেখানো। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। পুলিস-প্রশাসনের নামে এমন খারাপ মন্তব্য করা থেকেই ওদের রাজনৈতিক রুচির পরিচয় মেলে। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছি। সাধারণ মানুষই এর জবাব দেবে।
সম্পর্কিত সংবাদ