সংবাদদাতা, সিউড়ি: জমিজটের কারণে সাঁইথিয়ায় রেল ওভারব্রিজের কাজ থমকে রয়েছে। লোকসভা নির্বাচনের আগে রেলমন্ত্রক তড়িঘড়ি কাজ শুরু করেছিল। কিন্তু পুরনো ব্রিজ ভেঙে ফেলার পর থেকে আর কোনও কাজ এগয়নি বলে অভিযোগ। প্রতিদিন ঘুরপথে চলাচল করায় যাত্রীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জমিজট না মিটিয়ে তড়িঘড়ি কাজ শুরু নিয়ে উঠছে প্রশ্ন।
Advertisement
ইউনিয়ন বোর্ড মোড় থেকে সাঁইথিয়া রেল স্টেশন পেরিয়ে ওপারে অভেদানন্দ কলেজ যেতে হলে রেলের ওভারব্রিজ পার হতে হয়। একইভাবে আহমদপুরের দিকে যেতে হলেও সাধারণ মানুষকে ওভারব্রিজ পারাপার করতে হয়। কিন্তু এই রেল ওভারব্রিজটি বেশ নিচু ও সংকীর্ণ। ফলে, ব্রিজের নীচ দিয়ে ট্রেন যাতায়াতে সমস্যা হতো। তেমনই সংকীর্ণ ব্রিজ দিয়ে বড় গাড়ি যাতায়াতের ক্ষেত্রেও তীব্র সমস্যা দেখা দিত। প্রতিদিন প্রধান সড়কে দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকত। উঁচু এবং চওড়া নতুন একটি ওভারব্রিজের দাবি দীর্ঘদিনের।
বহুদিন ধরেই এই সেতু নতুন করে তৈরির জন্য একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। গত লোকসভা নির্বাচনের আগে এই সেতু নতুন করে নির্মাণের কাজ অবশেষে শুরু করে রেল। সেই কাজ দেখে শহরের মানুষ আশ্বস্ত হয়েছিলেন। সেতুর কাজ শুরুর আগে সাধারণ মানুষের জন্য রেল লাইন পারাপার করতে একটি বিকল্প বাইপাস রাস্তা ও রেলগেট বসানো হয়েছে। রেলের আন্ডারপাস দিয়েও একটি বিকল্প রাস্তা করা হয়। সেই রাস্তা দু’টি দিয়েই এখন শহরের বাসিন্দারা যাতায়াত করছেন। তবে তাতে অনেকখানি পথ ঘুরে যেতে হচ্ছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। সাঁইথিয়া পুরসভার অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে এই সেতু নির্মাণের জন্য রেলকে দ্রুত বিকল্প রাস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেতু নির্মাণের জন্য যাবতীয় সহায়তাও করা হয়েছে। কিন্তু মাস দু’য়েকের বেশি সময় ধরে থমকে রয়েছে ওভারব্রিজ নির্মাণের কাজ। রেলের দাবি, ওই সেতুর দু’দিকে পিডব্লুডি ও জেলা পরিষদের কয়েকটি রাস্তা রয়েছে। এই রাস্তা দু’টি না পাওয়ায় রেল কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে না।