Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা, নিরাপত্তার দায়িত্ব ডিএমদের, বাংলা সহ ১২ রাজ্যে শুরু এসআইআরের ‘মূল পর্ব’

আজ, মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) মূল পর্ব। বাড়িতে বাড়িতে দেওয়া হবে ইনিউমারেশন ফর্ম। মোট দু’কপি। সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের।

আজ থেকে বাড়ি বাড়ি বিএলওরা, নিরাপত্তার দায়িত্ব ডিএমদের, বাংলা সহ ১২ রাজ্যে শুরু এসআইআরের ‘মূল পর্ব’
  • ৪ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, মঙ্গলবার শুরু হচ্ছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের (এসআইআর) মূল পর্ব। বাড়িতে বাড়িতে দেওয়া হবে ইনিউমারেশন ফর্ম। মোট দু’কপি। সেটি পূরণ করে জমা দিতে হবে ভোটারদের। বাংলা সহ দেশের ১২টি রাজ্যে আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি। রাজ্যের প্রায় ৮১ হাজার বুথেই বাড়ি বাড়ি যাবেন বিএলও’রা। পরে ফের ভোটারদের বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহও করবেন। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে এই পর্ব। জমা পড়া ফর্ম খতিয়ে দেখে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এই কর্মযজ্ঞ শুরু হওয়ার আগে সোমবার প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন প্রত্যেক জেলাশাসক অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও) ও জেলার সংশ্লিষ্ট আধিকারিকরা।

Advertisement

বাড়ি বাড়ি ফর্ম দেওয়া এবং জমা নিতে যাওয়ার সময় আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল বিএলওদের একটা বড় অংশ। সূত্রের খবর, এদিনের বৈঠকে সিইও’র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বিএলওদের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণভাবে জেলাশাসকের। তাঁদেরই দেখতে হবে যাতে নির্বিঘ্নে ইনিউমারেশন পর্ব সমাপ্ত হয়। পুলিশের সঙ্গে কথা বলে জেলা প্রশাসনকেই সুনিশ্চিত করতে হবে বিএলওদের সুরক্ষা। 
বিএলওদেরও কী কী নিয়ম মেনে চলতে হবে, সেটাও এদিন আরও একবার পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। একটি বাড়িতে সর্বোচ্চ তিনবার যাবেন বিএলও’রা। সঙ্গে থাকবেন বিএলএ’রাও। তবে কোনও ক্ষেত্রে  বিএলএ অনুপস্থিত থাকলেও বিএলওদের নিজেদের দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ, একা একাই যেতে হবে ভোটারদের বাড়ি। এমনকি কোনও বাড়ি যদি তালাবন্ধ থাকে, সেক্ষেত্রে বাড়িটির জিও ট্যাগিং করা ছবি তুলে পাঠিয়ে দিতে হবে ইআরওদের। কিন্তু, বন্ধ থাকার অজুহাতে কোনও বাড়ি বাদ দেওয়া যাবে না। এখানেই শেষ নয়, তারা কাকে ফর্ম দিলেন সেই তথ্য সঙ্গে সঙ্গে তুলতে হবে ‘বিএলও অ্যাপ’-এ। এটির মাধ্যমে বিএলওদের কাজের রিয়েল টাইম নজরদারি চালাবে কমিশন। অর্থাৎ, মঙ্গলবার থেকেই কোন এলাকায় কত ফর্ম বিতরণ হল, তা সঙ্গে সঙ্গে জানা যাবে। 
কিন্তু, প্রশ্ন হল—বাড়িতে আসা বিএলও আসল না ভুয়ো, এটা বোঝা যাবে কী করে? প্রত্যেক বিএলওর কাছে কিউআর কোড সহ পরিচয়পত্র থাকবে। সেটি স্ক্যান করলেই জানা যাবে তাঁর পরিচয়। আবার, ইসিআইনেট অ্যাপে ‘বুক এ কল উইথ বিএলও’ পরিষেবার মাধ্যমেও যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট এলাকার বিএলওর সঙ্গে। এছাড়া যে কোনও প্রশ্নের জবাব পেতে ফোন করা যেতে পারে ১৯৫০ নম্বরে। সূত্রের খবর, কিছু জেলা বাদে ইনিউমারেশন ফর্ম ছাপানোর কাজ ইতিমধ্যেই শেষ। তবে, এখনও পর্যন্ত জমা পড়েছে মাত্র ৪১ হাজার ৮০০ বিএলএ’র নাম। এসআইআর-এর মূল পর্বে বিএলওদের কাজ খতিয়ে দেখতে আগামী ৫ নভেম্বর উত্তরবঙ্গে আসবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। 

Advertisement
সম্পর্কিত সংবাদ