Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

কোটলার পিচের সমালোচনায় সিরাজ

কোটলার বাইশ গজ নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে ভারতীয় শিবির রীতিমতো অসন্তুষ্ট। কোচ গৌতম গম্ভীর ম্যাচ শেষে বলেছিলেন, বাইশ গজে গতি ও বাউন্স থাকা দরকার।

কোটলার পিচের সমালোচনায় সিরাজ
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কোটলার বাইশ গজ নিয়ে সরব হলেন মহম্মদ সিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের পিচ নিয়ে ভারতীয় শিবির রীতিমতো অসন্তুষ্ট। কোচ গৌতম গম্ভীর ম্যাচ শেষে বলেছিলেন, বাইশ গজে গতি ও বাউন্স থাকা দরকার। সেই সুরে গলা মিলিয়েছেন সিরাজও। ডানহাতি পেসার বিসিসিআই-এর পোস্ট করা ভিডিওতে বলেছেন, ‘মোতেরায় অন্তত জোরে বোলারদের জন্য কিছুটা সহায়তা ছিল। কিন্তু কোটলায় আমাদের প্রচুর ওভার বল করতে হয়েছে। প্রতিটা উইকেটেই মনে হচ্ছিল যেন পাঁচ উইকেট নিলাম। একজন পেসারের পক্ষে পরিস্থিটা ছিল আরও কঠিন।’ মোতেরায় সিরিজের প্রথম টেস্টে সিরাজ নিয়েছিলেন সাত উইকেট। কোটলায় সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে তাঁর সংগ্রহ তিন উইকেট। সিরিজ জুড়ে যে উদ্যমের সঙ্গে নিজেকে নিংড়ে দিয়েছেন, তার জন্য ভারতীয় ড্রেসিং-রুমে ‘ইমপ্যাক্ট প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার তিনিই পান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ