Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বঙ্গভাষীদের উপর অত্যাচার থেকে এসআইআর ইস্যু, সোমবার সাংসদদের রণকৌশল জানাবেন মমতা

বাংলার স্বার্থ এবং ভিন রাজ্যে বঙ্গভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন কর্মসূচিকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, সেই নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

বঙ্গভাষীদের উপর অত্যাচার থেকে এসআইআর ইস্যু, সোমবার সাংসদদের রণকৌশল জানাবেন মমতা
  • ৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার স্বার্থ এবং ভিন রাজ্যে বঙ্গভাষীদের উপর আক্রমণের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন কর্মসূচিকে কোন পর্যায়ে নিয়ে যেতে হবে, সেই নির্দেশিকা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৪ আগস্ট বিকেল চারটে নাগাদ লোকসভা এবং রাজ্যসভার তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে মিলিত হবেন মমতা। সংসদের অধিবেশন চলছে, জোড়াফুল শিবিরের সাংসদরা দিল্লিতেই রয়েছেন। মনে করা হচ্ছে, বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদ এবং ভোটার তালিকা সংক্রান্ত স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বেশ কিছু নির্দেশিকা সাংসদদের দেবেন মমতা। অন্যদিকে শনিবার থেকে কলকাতার গান্ধি পূর্তির পাদদেশে বাংলাভাষীদের ওপর আক্রমণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছে তৃণমূল মহিলা কংগ্রেস। রবিবার এই কর্মসূচি চলবে। পোস্টার, প্ল্যাকার্ড, ব্যানারের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্টভাবে জানিয়ে দেন, বাংলাভাষীদের উপর যে আক্রমণ চলছে, তা যদি অবিলম্বে বন্ধ না হয়, তাহলে  আগামী দিনে আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। এই কর্মসূচিতে মালা রায়, শশী পাঁজা, নয়না বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণা চক্রবর্তী, চৈতালি চট্টোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়, প্রিয়দর্শিনী হাকিম সহ তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীরা বিজেপির বিরুদ্ধে সরব হন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ