Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মগরাহাটে

এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘটেছে এই ঘটনা। মৃতের নাম মাহমুদ গাজি (৪৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায়, ওই ব্যক্তি ও তাঁর ছেলের নাম বাদ পড়েছে।

ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মগরাহাটে
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মগরাহাট পশ্চিম বিধানসভায় ঘটেছে এই ঘটনা। মৃতের নাম মাহমুদ গাজি (৪৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার লিস্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায়, ওই ব্যক্তি ও তাঁর ছেলের নাম বাদ পড়েছে। তার আগে শুনানিতে ডাকা হয়েছিল। সব কাগজপত্র জমা দিয়েছিলেন বাবা -ছেলে। কিন্তু কোনো সাপ্লিমেন্টারি তালিকায় নাম ওঠেনি। ভোটার তালিকায় নাম তুলতে বিভিন্ন অফিসের দরজায় ছোটাছুটি করেছিলেন তিনি। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চিন্তায় পড়েন মাহমুদ। বৃহস্পতিবার হঠাৎ তাঁর ব্রেন স্ট্রোক হয়। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলেও রক্ষা হয়নি। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় মাহমুদ গাজির। মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে মৃতের পরিবার ও প্রতিবেশীরা। পরিবারের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে নাম বাতিল হল, তার জবাব দিতে হবে কমিশনকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ