Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইয়ের মাঠে গোলের বন্যা

সাইয়ের মাঠে গোলের বন্যা
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সর্বভারতীয় আন্তঃ সাই মেয়েদের ফুটবলে মাঠে গোলের বন্যা। রবিবার জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গণে ১৪-০ গোলে আরসি তিরুবনন্তপুরমকে হারাল আরসি গুয়াহাটি। জয়ী দলের হয়ে একাই ৯টি গোল করে মল্লিকা রাজকুমারী। ওই দলের মুর্চানা ৩টি, কাকলি গগৈ ১টি এবং মিলিনা ১টি গোল করে। এর আগে সর্বভারতীয় আন্তঃ সাই ছেলেদের ফুটবল অনুষ্ঠিত হয়েছে জলপাইগুড়ির এই মাঠে। এদিন থেকে শুরু হল আন্তঃ সাই মেয়েদের ফুটবল। মেয়েদের টুর্নামেন্টে অংশ নিয়েছে মোট চারটি টিম।
Advertisement
সম্পর্কিত সংবাদ