Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

এসআইআর: ২০ হাজার স্বাক্ষর নিয়ে প্রধান বিচারপতির কাছে লিবারেশন

বিচারাধীন ও বাতিল ২০ হাজার ভোটারের এপিক নম্বর, নাম ও স্বাক্ষর সহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে স্বারকলিপি দিল সিপিআই (এমএল) লিবারেশন।

এসআইআর: ২০ হাজার স্বাক্ষর নিয়ে প্রধান বিচারপতির কাছে লিবারেশন
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিচারাধীন ও বাতিল ২০ হাজার ভোটারের এপিক নম্বর, নাম ও স্বাক্ষর সহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দপ্তরে স্বারকলিপি দিল সিপিআই (এমএল) লিবারেশন। তাদের তিন দাবির মধ্যে রয়েছে, বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। প্রয়োজনে ব্লক, মহকুমা বা জেলা স্তরে অতিরিক্ত ট্রাইবুনাল স্থাপন অথবা অন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে। তালিকা থেকে নাম বাদ গেলে সামাজিক প্রকল্পের সুবিধা বাতিল করার মতো কোনো পদক্ষেপ না করার জন্য নির্দেশ যেন প্রদান করা হয়। ন্যায়বিচারের নীতি যেন সুরক্ষিত থাকে। লিবারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ১ মাস রাজ্যজুড়ে অভিযান চালিয়ে ২০ হাজার বিচারাধীন ও বাতিল ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বারকলিপির দাবিগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে জনস্বার্থ মামলার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ