Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

ওড়িশায় এসআইআর, খসড়া তালিকায় বাদ ২০ লক্ষ নাম

ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুরু হয়েছে ওড়িশায়। রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।

ওড়িশায় এসআইআর, খসড়া তালিকায় বাদ ২০ লক্ষ নাম
  • ৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: ভোটার তালিকায় স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) শুরু হয়েছে ওড়িশায়। রবিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় ২০ লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। ওড়িশার মুখ্য নির্বাচনি আধিকারিক আর এস গোপালন জানান, গত ২০ মে ভোটার তালিকা স্থগিত (ফ্রিজ) করার সময় রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি ৩৩ লক্ষ। ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত চলা ইনিউমারেশনের পর প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬০ লক্ষ, মহিলা ভোটার ১ কোটি ৫৩ লক্ষ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২,৭৭৫ জন। গোপালন জানান, খসড়া তালিকায় ৮.৩২ লক্ষ মৃত, ১০.০৭ লক্ষ স্থানান্তরিত ভোটারের নাম বাদ পড়েছে। সেইসঙ্গে ১.৫৮ লক্ষ ভোটারের নাম একাধিক কেন্দ্রে নথিভুক্ত থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া প্রায় ১৪ হাজার ভোটার বুথ-স্তরের আধিকারিকদের (বিএলও) কাছে তাঁদের ইনিউমারেশন ফর্ম জমা দেননি। কমিশন জানিয়েছে, যাঁদের নাম তালিকায় নেই, তাঁরা ৪ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। এরপর যাচাই-বাছাই শেষে ৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ