Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আজ ফের এসআইআর শুনানি

আজ, সোমবার বিকাল চারটেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। পশ্চিমবঙ্গে প্রথম পর্বের ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনও আজ।

আজ ফের এসআইআর শুনানি
  • ৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, সোমবার বিকাল চারটেয় সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। পশ্চিমবঙ্গে প্রথম পর্বের ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষদিনও আজ। নিয়ম মোতাবেক, এদিনই ফ্রিজ হয়ে যাবে প্রথম দফার ভোটার তালিকা। তাই নিষ্পত্তি না হওয়া ভোটারদের ভবিষ্যৎ কী, তার দিশা পেতে শীর্ষ আদালতের দিকে তাকিয়ে গোটা বাংলা। শুধু এসআইআরই নয়। কালিয়াচকের অনভিপ্রেত ঘটনায় এনআইএ তদন্ত করে কী পেল, তারও রিপোর্ট পেশ হবে। ফলে একাধারে নাগরিকদের ভোটাধিকার, অন্যদিকে ভোটপর্বে কমিশনের নিযুক্ত মুখ্যসচিব, ডিজিপির ভূমিকার প্রসঙ্গ নিয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে আজ শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই রাজনৈতিক মহলের মত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ