Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

এসআইআর: কবিতা লিখলেন অভিষেকও

এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এজন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ তৃণমূলের।

এসআইআর: কবিতা  লিখলেন অভিষেকও
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় এখনও পর্যন্ত ১৫০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এজন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ তৃণমূলের। এই আবহেই এবার কলম ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সামাজিক মাধ্যমে নিজের লেখা কবিতা পোস্ট করেছেন তিনি। কবিতার নাম দিয়েছেন, ‘আমি অস্বীকার করি’। এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের যন্ত্রণা, হয়রানি, মৃত্যুর ঘটনা উঠে এসেছে অভিষেকের লেখায়। তিনি লিখেছেন, ‘আমাদের বলা হল নাম দাও, কাগজ দেখাও। আর আমরা দিলাম ইতিহাস, মাটি আর ঘাম ঝরা জন্মভূমি। তারা বললো এগুলি যথেষ্ট নয়। আমরা বলতাম তবে বলো কোন ধারায় মৃত্যু বৈধ হল?’ পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে অভিষেকের লেখায় উঠে এসেছে, ‘যে শাসক অহঙ্কারে কথা বলে, যে শাসক মানুষের কথা শোনে না, যে ক্ষমতা মানুষকে তুচ্ছ করে, ইতিহাস তাকে কখনো ক্ষমা করে না।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ