জাকার্তা: ইন্দোনেশিয়ান ওপেন সুপার ১০০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ ষোলোয় পৌঁছলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি জুটি। বৃহস্পতিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডেনমার্কের রাসমুস ও ফ্রেডরিখ সোগার্ড জুটিকে হারান তাঁরা। ম্যাচের ফল ১৬-২১, ২১-১৮ ও ২২-২০। টানটান ৬৮ মিনিটের লড়াইয়ের পর সাত্ত্বিক বলেছেন, ‘প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমাদের আরও সতর্ক থাকতে হবে।’ উল্লেখ্য, সিঙ্গাপুর ওপেনে ভালো শুরু করেও সেমি-ফাইনালে ছিটকে যান ভারতীয় শাটলার জুটি। তাই ইন্দোনেশিয়ান ওপেনের খেতাব জিততে মরিয়া তাঁরা। অন্যদিকে, খারাপ ফর্ম অব্যাহত পিভি সিন্ধুর। দু’বারের ওলিম্পিকস পদকজয়ী সিন্ধু ইন্দোনেশিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিলেন। বিশ্বের ৮ নম্বর থাইল্যান্ডের চো-চুয়ং পরাস্ত করেন তাঁকে। এক্ষেত্রে ম্যাচের ফল ২২-২০, ১০-২১ ও ১৮-২১।



