Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রকল্প ঘিরে রণক্ষেত্র সিন্ধুপ্রদেশ, মন্ত্রীর বাড়ি ভাঙচুর

এমনিতেই জলসঙ্কটে ভুগছে পাকিস্তান। তার উপর সিন্ধু নদী প্রকল্প নিয়ে প্রদেশে দীর্ঘদিন ধরেই বিরোধিতা চলছে। এবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশে দুই আন্দোলনকারীকে গুলি করে খুনের অভিযোগ উঠল।

প্রকল্প ঘিরে রণক্ষেত্র সিন্ধুপ্রদেশ, মন্ত্রীর বাড়ি ভাঙচুর
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: এমনিতেই জলসঙ্কটে ভুগছে পাকিস্তান। তার উপর সিন্ধু নদী প্রকল্প নিয়ে প্রদেশে দীর্ঘদিন ধরেই বিরোধিতা চলছে। এবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশে দুই আন্দোলনকারীকে গুলি করে খুনের অভিযোগ উঠল। এই ঘটনার জেরে পিপিপি নেতা তথা এক মন্ত্রীর বাড়িতেও হামলার ঘটনা ঘটে। 

Advertisement

পাকিস্তানের চার প্রদেশের মধ্যে সিন্ধু এবং পাঞ্জাব অন্যতম। সিন্ধুর বাসিন্দারা বারবার অভিযোগ করেছেন, পাঞ্জাবে সেনাবাহিনীর দাপট বেশি থাকায় সেখানেই সরকার বেশি নজর দেয়। অন্যদিকে সিন্ধুপ্রদেশ সবসময়েই বঞ্চিত। তার মধ্যে প্রকল্প নিয়ে লাগাতার বিক্ষোভের জেরে সেখানে প্রায়শই প্রতিবাদীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ চলছে। এই অবস্থায় পিপিপির চেয়ারপার্সন বিলাবল ভুট্টো জারদারি মন্তব্য করে বসেন, সিন্ধু ক্যানাল নিয়ে প্রতিবাদ ধোপে টিকবে না। তারপরই মঙ্গলার সিন্ধি জাতীয় দল জেএসএমএম সদস্য জাহিদ লাঘারিকে হত্যার ঘটনা নতুন করে গোটা প্রদেশে অস্থিরতার সৃষ্টি করেছে। 
বুধবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার জ্বালিয়ে দেন। সিন্ধুর অভ্যন্তরীণমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্ঝারের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেন প্রতিবাদীরা। পুলিস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়। তাতে এক প্রতিবাদী প্রাণ হারান। তারপরই দফায় দফায় জনতা-পুলিস সংঘর্ষ চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ