Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

শেষ চারে সিনার

উইম্বডেনের শেষ চারে জানিক সিনার।

শেষ চারে সিনার
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: উইম্বডেনের শেষ চারে জানিক সিনার। কোয়াটার-ফাইনালে স্ট্রেট সেটে জার্মান জান-লেনার্ডস স্ট্রাফকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন ইতালিয়ান তারকা। প্রতিযোগিতার শীর্ষ বাছাই খেলোয়াড়ের পক্ষে ফল ৭-৫, ৭-৬ (৭-৪), ৬-৩। যেটুকু লড়াই হল তা দ্বিতীয় সেটে। সেন্টার কোর্টে বাকিটা শুধুই সিনারময়। চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ইতালিয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আমেরিকা ও ইউরোপে একাধিক শিরোপা নিজের নামে করেছেন সিনার। গড়েছেন রেকর্ড। ভেঙেছেন রজার ফেডেরার, রাফায়েল নাদালদের কীর্তি। এবার উইম্বলডনে শিরোপা ধরে রাখাল লড়াই তাঁর। ফরাসি ওপেনে সেরা ছন্দ মেলে ধরতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাই এবার সেন্টার কোর্টের দখল নিতে মরিয়া সিনার।

Advertisement

অন্যদিকে, দৌড় জারি রেখেছেন আলেকজান্ডার জেরেভ। চেক খেলোয়াড় জিরি লেহিচকাকে চার সেটের লড়াইয়ে হারালেন তিনি। শেষ আটে তিনি পৌঁছলেন ৬-৪, ৭-৫, ৩-৬, ৭-৬ (৮-৬) ব্যবধানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ