Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি: অনলাইন মিউটেশন পরিষেবা চালুর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ পুরসভার

অনলাইন মিউটেশন পরিষেবা চালু করার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ করছে শিলিগুড়ি পুরসভা। সম্প্রতি অনলাইন জালিয়াতিতে শিলিগুড়ি পুরসভা থেকে পঞ্চায়েত এলাকার একাধিক ট্রেড লাইসেন্স হওয়ার ঘটনা সামনে আসতেই সতর্ক হয়েছে পুরসভা।

শিলিগুড়ি: অনলাইন মিউটেশন পরিষেবা চালুর ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ পুরসভার
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

সংবাদদাতা, শিলিগুড়ি: অনলাইন মিউটেশন পরিষেবা চালু করার ক্ষেত্রে সাবধানী পদক্ষেপ করছে শিলিগুড়ি পুরসভা। সম্প্রতি অনলাইন জালিয়াতিতে শিলিগুড়ি পুরসভা থেকে পঞ্চায়েত এলাকার একাধিক ট্রেড লাইসেন্স হওয়ার ঘটনা সামনে আসতেই সতর্ক হয়েছে পুরসভা। শিলিগুড়ি শহর লাগোয়া পাথরঘাটা সহ বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে একগুচ্ছ ট্রেড লাইসেন্স শিলিগুড়ি পুরসভার ঠিকানায় হয়েছে। অথচ এদের বাসস্থানের বা স্থায়ী ঠিকানা শিলিগুড়ি পুরসভার কোথাও নেই। এই ঘটনায় পুরসভাকে লাগাতার সমস্ত  ট্রেড লাইসেন্স সার্ভে করে দেখার নির্দেশ এসেছে। 

Advertisement

শনিবার একথা স্বীকার করে নিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন, ট্রেড লাইসেন্স অনলাইনে হয়। এখানে পুরসভার করার কিছু থাকে না। কিন্তু এই অনলাইন জালিয়াতিতে মানুষকে সতর্ক থাকতে হবে। এনিয়ে  যাতে মানুষের মধ্যে ভুল ধারণা বা ভীতির সৃষ্টি না হয় তার জন্য অনলাইনে মিউটেশন চালুর ক্ষেত্রে  আমরা বিশেষ পদক্ষেপ করছি।  
এতদিন অফলাইনে মিউটেশন বন্ধ ছিল। বহু মানুষ আবেদন করে বসে আছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এরকম ৪০০ আবেদন রয়েছে। অনেকের আবার নানা জটিলতার কারণে মিউটেশন করাতে অনীহা রয়েছে। 
এই জায়গা থেকে অনলাইনের ভীতি বা ভ্রান্ত ধারণা কাটিয়ে অনলাইন মিউটেশনে মানুষকে আগ্রহী করে তুলতে বরো ভিত্তিক শিবির করবে শিলিগুড়ি পুরসভা। মেয়র বলেন, বিভিন্ন এলাকায়  অনলাইনে মিউটেশনের জন্য শিবির করা হবে। যেখানে বাসিন্দারা এসে পুরসভার কর্মীদের মাধ্যমে অনলাইনে তাঁদের মিউটেশন করাতে পারবেন। এতে অনলাইনে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে তাঁরা যেমন প্রশিক্ষিত হবেন, সেরকম অনীহা বা ভীতিও কাটবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ