Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইকেল থেকে পড়ে নাবালিকার মৃত্যু, চাঞ্চল্য

সাইকেল থেকে পড়ে নাবালিকার মৃত্যু, চাঞ্চল্য
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সাইকেল থেকে পড়ে গিয়ে চোট পাওয়ার পর মৃত্যু হল এক নাবালিকার। মৃতার নাম সুস্মিতা নায়েক (১০)। বাড়ি আরামবাগের নৈসরাই এলাকায়। কিছুদিন আগে ওই নাবালিকা খেলতে গিয়ে চোট পায়। কিন্তু, তখন আঘাত বোঝা যায়নি। সম্প্রতি ফের সাইকেল থেকে পড়ে গিয়ে সে জখম হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  পরে তার মৃত্যু হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ