সংবাদদাতা, পুরাতন মালদহ: নতুন বছরে এবার ‘সবুজ সাথী’ প্রকল্পে গাজোল ব্লকে ৬ হাজার পড়ুয়া সাইকেল পাবে। ইতিমধ্যেই ওই ব্লকে বেশ কিছু স্কুলে সাইকেল দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সব স্কুলে ধাপে ধাপে সেগুলি দেওয়া হবে। প্রকল্পের দায়িত্বে থাকা সঞ্জয় মণ্ডল বলেন, ৩৫টি স্কুলকে প্রায় ৬০০০ সাইকেল দেওয়া হবে। অন্যদিকে পুরাতন মালদহ ব্লক এবং শহর মিলিয়ে প্রায় ২০০০ সাইকেল দেওয়া হবে। কবে দেওয়া হবে, তা নিয়ে দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে।



