সংবাদদাতা, কান্দি: সাইকেল চালককে মারধর করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল কান্দি থানার পুলিস। ধৃতরা হল সঞ্চয় ঘোষ ও প্রদীপ মণ্ডল। ধৃতদের বাড়ি কান্দি থানার ঘোটবাটি গ্রামে। এদিন তাদের কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক উভয়কে তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় মণিগ্রামের বাসিন্দা কদর শেখ সাইকেলে চড়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। সেইসময় ওই দুই যুবক বাইকে ধাক্কা মারে কদর শেখকে। এনিয়ে তাদের কথা কাটাকাটি হলে কদর শেখকে ব্যাপক মারধর করা হয় বলে দাবি। মারধরে দাঁত ভেঙে যায় কদর শেখের। তিনি কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন।
এরপর আক্রান্ত্রের স্ত্রী শরিফা বিবি কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস ধৃতদের রবিবার রাতেই বাড়ি থেকে গ্রেপ্তার করে।
এরপর আক্রান্ত্রের স্ত্রী শরিফা বিবি কান্দি থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিস ধৃতদের রবিবার রাতেই বাড়ি থেকে গ্রেপ্তার করে।