Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কমেডিতে সিদ্ধার্থ

রাজকুমার সন্তোষীর ছবিতে কাজ করবেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কমেডি ঘরানার এই ছবিটি প্রযোজনার দায়িত্বে মহাবীর জৈন ফিল্মস। ইতিমধ্যে ছবি সংক্রান্ত যাবতীয় কথাবার্তা সারা হয়ে গিয়েছে।

কমেডিতে সিদ্ধার্থ
  • ৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রাজকুমার সন্তোষীর ছবিতে কাজ করবেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কমেডি ঘরানার এই ছবিটি প্রযোজনার দায়িত্বে মহাবীর জৈন ফিল্মস। ইতিমধ্যে ছবি সংক্রান্ত যাবতীয় কথাবার্তা সারা হয়ে গিয়েছে। শীঘ্রই শুরু হবে শ্যুটিং। সিদ্ধার্থ অভিনীত শেষ ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছিল গত বছর। ফের তাঁকে কবে পর্দায় দেখা যাবে, তার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এই আবহে শোনা যাচ্ছে, রাজকুমার সন্তোষীর ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। যদিও গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত কিছু বলতে নারাজ নির্মাতারা। পাশাপাশি সিদ্ধার্থের বিপরীতে কে অভিনয় করবেন তাঁর খোঁজ চলছে। সিদ্ধার্থ ছাড়াও ছবিতে আরও একজন সিনিয়র অভিনেতার প্রয়োজন। সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়েও চর্চা চলছে। উল্লেখ্য, এই মুহূর্তে সানি দেওলের ‘লাহোর ১৯৪৭’ ছবির কাজে ব্যস্ত সন্তোষী। সেই ছবির কাজ শেষ হলেই পরের ছবিতে হাত দেবেন পরিচালক। সূত্রের খবর, চলতি বছরের মাঝামাঝি শুরু হতে পারে ছবির শ্যুটিং। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী বছর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ