নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী আবাসনে বচসা চলাকালে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়লেন চুক্তিভিত্তিক এক মহিলা কর্মী। তাঁকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে আত্মহত্যার গুজব ছড়িয়ে পড়ে। যদিও প্রাথমিক তদন্তে বউবাজার থানার পুলিশ জেনেছে, বুধবার রাতে মুচিপাড়া এলাকায়



