Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার সিকিউরিটি নিয়ে প্রশিক্ষণ

সাইবার সিকিউরিটি নিয়ে প্রশিক্ষণ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সাইবার প্রতারকদের দৌরাত্ম্য লাগামহীন। শুধু সাধারণ মানুষ নয়, সরকারি বিভিন্ন পোর্টাল, অ্যাকাউন্টে থাবা বসাচ্ছে প্রতারকরা। ট্যাব কাণ্ডের পর এ ব্যাপারে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। এজন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর উত্তরবঙ্গের পঞ্চায়েত সদস্যদের দিচ্ছে ‘সাইবার সিকিউরিটি’ নিয়ে প্রশিক্ষণ। সোমবার শিলিগুড়ি শহরের একটি হোটেলে ওই শিবিরের সূচনা করা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা বলেন, এখন সর্বত্র অনলাইন সিস্টেম। তাই নিরাপত্তার স্বার্থেই সদস্যদের সাইবার সিকিউরিটি নিয়ে প্রশশিক্ষণ দেওয়া হচ্ছে। 
Advertisement
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে শিলিগুড়ির মহকুমা শাসক অবধ সিংহাল, অতিরিক্ত জেলাশাসক (শিলিগুড়ি মহকুমা পরিষদ) নির্মাল্য ঘরামি, বিআর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রশিক্ষক গায়েত্রী বসু প্রমুখ ছিলেন। প্রশাসন সূত্রের খবর, শিবিরে কোচবিহার থেকে মালদহ পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহকারী সভাপতিদের মধ্যে ৩১ জনকে ডাকা হয়েছিল। যারমধ্যে ২১ জন এসেছিলেন। ৫ ডিসেম্বর পর্যন্ত শিবির চলবে। প্রশিক্ষক গায়েত্রী বসু বলেন, ২০২৩ সালে পঞ্চায়েত ভোটের পর নবনির্বাচিত সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কল্যাণীর ইনস্টিটিউটের প্রশিক্ষণে উত্তরবঙ্গের অনেক পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি হাজির হতে পারেননি। তাঁদের নিয়েই এখন শিবির করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ