Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণার শিকার পুরুলিয়ার তেলকল পাড়ার একটি রিসর্ট, থানায় অভিযোগ দায়ের

সাইবার প্রতারণার শিকার পুরুলিয়ার তেলকল পাড়ার একটি রিসর্ট, থানায় অভিযোগ দায়ের
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়াঃ পুরুলিয়া শহরের তেলকল পাড়ায় একটি বেসরকারি রিসর্ট এবার সাইবার প্রতারণার শিকার হল। শনিবার এই মর্মে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রিসর্টের ম্যানেজিং ডিরেক্টর সুলভ খৈতান। ঘটনা জানাজানি হতেই শহরের হোটেল ও রিসর্ট ব্যবসায়ীদের মধ্যে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, তেলকল পাড়ায় ওই রিসর্টের অ্যাপটি কেউ বা কারা চক্রান্ত করে অবৈধভাবে ব্যবহার করছে। ফলে রিসর্টের বিপুল ব্যবসায়িক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, রিসর্টের গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে তাদেরও ঠকানো হচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি রিসর্টের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে গ্রাহকদের বুকিং-এর অর্থও প্রতারকরা হাতিয়ে নিয়ে তাঁদের ব্যবসায় ব্যাপক ক্ষতির সৃষ্টি করছে বলে অভিযোগ রিসর্ট কর্তৃপক্ষের। গত বৃহস্পতিবার থেকে প্রতারণার ঘটনা শুরু হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তদন্ত শুরু করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ