Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণায় খোয়া যাওয়া তিন লক্ষ টাকা গ্রাহকদের ফেরাল কোচবিহার পুলিস

সাইবার প্রতারণায় খোয়া যাওয়া তিন লক্ষ টাকা গ্রাহকদের ফেরাল কোচবিহার পুলিস
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সাইবার অপরাধের তদন্ত করে প্রায় তিন লক্ষ টাকা ভুক্তভোগীদের ফেরাল কোচবিহার জেলা পুলিস। দীর্ঘদিন ধরেই দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গার মতো কোচবিহারের বিভিন্ন জায়গাতেও সাইবার অপরাধের ফাঁদে পড়ে অনেকের প্রচুর টাকা খোয়া গিয়েছে। সাইবার ক্রাইম থানায় অভিযোগের ভিত্তিতে পুলিস তার তদন্ত করছে। সেই তদন্তের নিরিখেই বুধবার মোট ২ লক্ষ ৯২ হাজার ৫০০ টাকা ভুক্তভোগীদের ফেরত দিল পুলিস। 
Advertisement
এদিন আইরুল হক, শৈলেন্দ্র পাটোয়ারী, বিকাশ বর্মন সহ আরও কয়েকজনকে খোয়া যাওয়া টাকা চেকের মাধ্যমে তুলে দেওয়া হয়। ৭৬ হাজার ৪৯৪ টাকা, ৬০ হাজার টাকা, ৩৫ হাজার ৮০০ টাকা এর মধ্যে উল্লেখযোগ্য। জেলা পুলিস সুপারের দপ্তরে এই চেক তুলে দেওয়া হয়। পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, সাইবার অপরাধ সহ অন্যান্য অপরাধে খোয়া যাওয়া টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ