Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণা, খোয়া টাকা উদ্ধার

সাইবার প্রতারণা, খোয়া টাকা উদ্ধার
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গত দু’দিনে কোচবিহার জেলা পুলিসের উদ্যোগে দু’টি সাইবার অপরাধের ঘটনায় উদ্ধার হল দুই লক্ষ ১৪ হাজার ৯০০ টাকা। জেলা পুলিস জানিয়েছে, গত ২২ সেপ্টেম্বর চিল্কিরহাট এলাকার বাসিন্দা সুজিত বসাক অভিযোগ দায়ের করেছিলেন। এরপরই সাইবার ক্রাইম থানা তদন্তে নামে। ঘটনায় মোট দুই লক্ষ ৬০০ টাকা উদ্ধার করে পুলিস অভিযোগকারীর অ্যাকাউন্টে ফেরত দিয়েছে। অপরদিকে, মঙ্গলবার অন্য একটি সাইবার অপরাধের ঘটনায় পুলিস ১৪ হাজার ৩০০ উদ্ধার করেছে।
Advertisement
জেলার পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য সম্প্রতি জেলাজুড়ে সাইবার অপরাধ সংক্রান্ত বিষয়ে সচেতনতা, নজরদারিতে বিশেষ জোর দিয়েছেন। তিনি বলেন, দু’টি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে টাকা উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। সাইবার অপরাধ বিষয়ে মানুষকে আরও সচেতন হতে হবে।
সম্পর্কিত সংবাদ