Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সাইবার প্রতারণায় ৩ লক্ষ খোয়ালেন কেন্দার যুবক

সাইবার প্রতারণায় ৩ লক্ষ খোয়ালেন কেন্দার যুবক
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: সাইবার প্রতারণায় ৩ লক্ষ ৯১ হাজার টাকা খোয়ালেন সেনাবাহিনীতে কর্মরত এক যুবক। তাঁর বাড়ি পুরুলিয়ার কেন্দা থানার মাঠা গ্রামে। ওই যুবকের দাদা রাহুল মাহাতো বৃহস্পতিবার কেন্দা থানায় লিখিত অভিযোগ জানান। পুলিস মামলা রুজু করে তদন্তে নেমেছে।
Advertisement
রাহুলবাবু বলেন, গত মাসে ভাই ছুটিতে বাড়ি এসেছিল। ৬ অক্টোবর দুপুর ২টো নাগাদ ওর সোশ্যাল মিডিয়ায় একটা লিঙ্ক আসে। ভাই ভুলবশত সেটা ক্লিক করে ফেলে। পরদিন ৭ তারিখ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। তখন থানায় অভিযোগ করা হয়েছিল। ওইদিন রাত ৯টা নাগাদ ভাই এটিএম থেকে টাকা তুলতে গিয়ে দেখে, তাঁর অ্যাকাউন্টে টাকা নেই। পরে ব্যাঙ্কের পাসবই আপডেট করে জানা যায়, তার একটি অ্যাকাউন্ট থেকে ৩ লাখ ও অপরটি থেকে ৯১ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। ৬ ও ৭ অক্টোবর ওই টাকা ট্রান্সফার করা হয়েছে। ভাই পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানায়। ছুটি শেষ হলে সে কাজে ফিরে যায়। এখনও কিনারা না হওয়ায় আমি ফের কেন্দা থানায় অভিযোগ জানালাম।
সম্পর্কিত সংবাদ